ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
হঠাৎ ফেসবুকে ‘এস’ অক্ষর লিখে কীসের ইঙ্গিত দিলেন মিষ্টি জান্নাত?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 16 February, 2026, 4:01 PM

হঠাৎ ফেসবুকে ‘এস’ অক্ষর লিখে কীসের ইঙ্গিত দিলেন মিষ্টি জান্নাত?

হঠাৎ ফেসবুকে ‘এস’ অক্ষর লিখে কীসের ইঙ্গিত দিলেন মিষ্টি জান্নাত?

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মিষ্টি জান্নাত সবসময় আলোচনায় থাকেন। ফেসবুকে নানা রকম পোস্ট দিয়ে তিনি অনেক সময় কৌতুহলেও ফেলে দেন। সম্প্রতি তেমনই একটি ঘটনা ঘটেছে।

গত সোমবার ফেসবুকে মিষ্টি জান্নাত একটি ছবি পোস্ট করেন, যেখানে তাকে কমলা রঙের একটি শর্ট ড্রেস এবং লাল ব্লেজারে দেখা যায়। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘ভালোবাসা আমার তোমাকে
ssssssss, coming soon new blast.’

বিশেষ করে, রহস্যময় ‘ssssssss’ লিখে মিষ্টি জান্নাত ঠিক কাকে ইঙ্গিত করেছেন, তা নিয়ে নেটিজেনদের মাঝে তোলপাড় শুরু হয়েছে।

তার এই লেখায় নেটিজেনরা একটি নামই ভাবছে। তাহলে কী অভিনেত্রী সুপারস্টার শাকিব খানের নাম বললেন। এক অনুরাগী সরাসরিই মন্তব্য করেছেন, ‘sss মানে কি শাকিব ভাই?’

মূলত শাকিব খানের নামের আদ্যক্ষর ‘S’ হওয়ার কারণেই ভক্তরা এমন ইঙ্গিত খুঁজে পাচ্ছেন; ভাবছেন শাকিব খানকে নিয়ে চমকে দেয়ার মতো কিছু ঘটাতে যাচ্ছেন তিনি।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। ভোট দেয়ার পর নিজের অনুভূতি প্রকাশও করেছিলেন এ অভিনেত্রী।

প্রসঙ্গত, নতুন বছরে বলিউড সিনেমার পাশাপাশি ৪টি ঢালিউড সিনেমাতে অভিনয় করার কথা রয়েছে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের। চিত্রনায়িকার পাশাপাশি তিনি একজন দন্ত চিকিৎসকও। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status