ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
দলের ক্ষতি করলে সম্পর্ক ছিন্নের হুশিয়ারি এস এম জাহাঙ্গীরের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 16 February, 2026, 2:38 PM

দলের ক্ষতি করলে সম্পর্ক ছিন্নের হুশিয়ারি এস এম জাহাঙ্গীরের

দলের ক্ষতি করলে সম্পর্ক ছিন্নের হুশিয়ারি এস এম জাহাঙ্গীরের

ঢাকা-১৮ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন দলীয় নেতাকর্মীদের কঠোরভাবে সতর্ক করে বলেছেন, আমার ভাই যদি এমন কোনো অপরাধ করে যাতে দলের একচুল পরিমাণ ক্ষতি হয়, আমি কিন্তু ভাই চিনবো না।

১৬ ফেব্রুয়ারি (সোমবার) সকালে নিজ বাসভবনে ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সঙ্গে বিজয়-পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


অপকর্ম থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, দলের ক্ষতি হয়—এমন কোনো কাজ করা যাবে না। সবাইকে বৈধ ব্যবসা করার পরামর্শ দিয়ে তিনি জানান, অবৈধ কোনো কর্মকাণ্ডে দলীয় কেও জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে। 
সামাজিক বিচার-আচার কম করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে প্রচলিত আইন রয়েছে—আইনের মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব। অন্যথায় তার কাছে আসার পরামর্শ দেন তিনি। 

তিনি সতর্ক করে বলেন, এলাকাভিত্তিক বিচার করলে পক্ষপাতিত্বের অভিযোগ উঠতে পারে এবং মানুষ বলতে পারে টাকা নিয়ে রায় দেওয়া হয়েছে।

সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, তার দলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ থাকলে সরাসরি তাকে জানাতে। প্রমাণ পেলে তিনি নিজেই মামলা করবেন বলেও জানান।
তিনি আরও বলেন, আগে থানায় বিচার পেতেন না—এখন বিচার পেতে হবে।” দলীয় নেতাকর্মীদের উদ্দেশে নির্দেশনা দিয়ে তিনি বলেন, অপ্রয়োজনে থানায় অবস্থান না করে নিজ নিজ সাংগঠনিক ও সামাজিক দায়িত্ব পালন করতে হবে।

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, এলাকার যেসব কাজ আগে করা জরুরি, সেগুলো স্থানীয়দের পরামর্শ অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, মানুষের সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। নিজে অপরাধ করবেন না এবং দলীয় নেতাকর্মীদেরও অপরাধ না করার পরামর্শ দেন তিনি।

দলের চেয়ারম্যান যেভাবে রাজনীতি করতে চান এবং জনগণ যেভাবে দেখতে চায়—সেভাবেই রাজনীতি করা হবে উল্লেখ করে তিনি বলেন, ভালো-মন্দ মিলিয়েই দল। আমরা ভালোটা রাখবো, খারাপটা পরিহার করবো। যারা খারাপ কাজ করতে চান, তাদের অনুরোধ করবো, ভালো হয়ে যান। আমরা পাশে থেকে সহযোগিতা করবো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status