ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
পরিচালকদের দেশ ছাড়ার কথা জানালেন বিসিবি সভাপতি আমিনুল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 16 February, 2026, 2:16 PM

পরিচালকদের দেশ ছাড়ার কথা জানালেন বিসিবি সভাপতি আমিনুল

পরিচালকদের দেশ ছাড়ার কথা জানালেন বিসিবি সভাপতি আমিনুল

জরুরি কাজে অস্ট্রেলিয়ার মেলবোর্নে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। দেশ ছাড়ার বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা দিয়ে জানিয়েছেন তিনি। 

সোমবার (১৬ ফেব্রুয়ারী) বিসিবির একাধিক পরিচালক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তবে আমিনুল এর মধ্যেই দেশ ছেড়েছেন নাকি কখন ছাড়বেন, সে বিষয়ে তাঁরা নিশ্চিত নন।

একজন অবশ্য আজ রাতে আমিনুল দেশ ছাড়বেন বলে তথ্য পাওয়ার দাবি করেছেন।

বার্তায় বিসিবি সভাপতি পরিচালকদের নিজ নিজ কমিটির কার্যক্রম আগের মতো স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়ার নির্দেশনা দেন। একই সঙ্গে তিনি জানান, বিদেশে থাকলেও অনলাইনে সক্রিয় থাকবেন এবং চাইলে তাঁর সহযোগিতা পাওয়া যাবে।

পরিচালকদের উদ্দেশে পাঠানো বার্তায় পবিত্র রমজান উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বুলবুল এও জানিয়েছেস, ‘ইনশাল্লাহ, আমি শিগগিরই ফিরবো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status