|
পটুয়াখালীর দুমকিতে গভীর রাতে সাতটি দোকানে চুরি সংঘটিত হয়েছে।
মাসুদ রানা, দুমকি
|
![]() পটুয়াখালীর দুমকিতে গভীর রাতে সাতটি দোকানে চুরি সংঘটিত হয়েছে। খান স্টোরের মালিক মাহাবুব খান জানান, প্রতিদিনের মত রাতে দোকান বন্ধ করে বাড়ি যাই। সকালে এসে দোকান খুলে দেখি মালামাল এলোমেলো এবং দোকানের পিছন দিয়ে বেড়ার টিন কাটা। অপর এক ব্যবসায়ী আলামিন স্টোরের মালিক আলামিন জানা দোকানের টিনের চালা কেটে ভিতরে ঢুকে নগদ টাকা ও কিছু মূল্যবান মালামাল নিয়ে বের হয়ে গেছে। আমার দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত সাড়ে ১১টায় চোর ঢুকেছে এবং রাত সাড়ে ১২ টায় বের হয়ে গেছে। ![]() পটুয়াখালীর দুমকিতে গভীর রাতে সাতটি দোকানে চুরি সংঘটিত হয়েছে। এব্যাপারে দুমকি থানার এসআই মোঃ তাওহীদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসিটিভি ফুটেজ দেখে চোর সনাক্তের চেষ্টা চলছে এবং চোর ধরার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
চাকসুর উদ্যোগে প্রায় ১৫০০ ছাত্রী পেলেন ফ্রি মেডিকেল সেবা
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
