|
রিকশা থামিয়ে ছুরিকাঘাত, ট্রান্সপোর্ট কর্মচারীর ৯০ হাজার টাকা লুট
নতুন সময় প্রতিবেদক
|
![]() রিকশা থামিয়ে ছুরিকাঘাত, ট্রান্সপোর্ট কর্মচারীর ৯০ হাজার টাকা লুট সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শ্যামপুর খন্দকার রোডের শেখ কামাল স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহত গোলাম কিবরিয়ার সহকর্মী মেহেদী হাসান জানান, কিবরিয়া বংশাল বোরাক ট্রান্সপোর্টের কর্মচারী। তার বাসা শ্যামপুরের আলমবাগ এলাকায়। তিনি রাতে চট্টগ্রাম থেকে ট্রান্সপোর্টের মালামাল নিয়ে ঢাকায় আসেন। পরে মালামাল আনলোড করে গাড়িভাড়া পরিশোধ করে রিকশাযোগে বাসায় ফিরছিলেন। পথে শ্যামপুর খন্দকার রোডের শেখ কামাল স্কুলের সামনে পৌঁছালে তিন ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে। ধারালো অস্ত্র ঠেকিয়ে তার সঙ্গে থাকা ৯০ হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিতে গেলে ছিনতাইকারীরা তার বাম হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে ভোর ৫টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকের বরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, কিবরিয়া জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি শ্যামপুর থানা পুলিশকে অবগত করা হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
