|
ক্যাটাগরি লিডার হিসেবে স্বীকৃতি পেল ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট
নতুন সময় ডেস্ক
|
![]() ক্যাটাগরি লিডার হিসেবে স্বীকৃতি পেল ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট জি২ প্ল্যাটফর্মে ক্যাটাগরি লিডার হিসেবে স্বীকৃতি পাওয়া মানে বিশ্বের শীর্ষ ৩ শতাংশ সফটওয়্যার কোম্পানির মধ্যে স্থান করে নেওয়া। উল্লেখযোগ্য বিষয় হলো, এই র্যাংকিং কোন কোম্পানির নিজস্ব দাবি বা প্রচারিত তথ্যের ওপর নয়, বরং সরাসরি গ্রাহকদের রিভিউ ও ব্যবহার অভিজ্ঞতার ভিত্তিতে নির্ধারিত হয়। জি২ উইন্টার ২০২৬ এ – সেলস ইন্টেলিজেন্স ও লিড শনাক্তকরণ সক্ষমতা ক্যাটাগরিতে ‘ডিঅ্যান্ডবি হুভারস’; ডেটা গভর্নেন্স ও অ্যাকাউন্ট ইন্টেলিজেন্স ফিচার ক্যাটাগরিতে ‘ডিঅ্যান্ডবি কানেক্টস’; এবং থার্ড পার্টি ও সাপ্লায়ার রিস্ক ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে ‘ডিঅ্যান্ডবি রিস্ক অ্যানালিটিক্স’ ক্যাটাগরি লিডার হিসেবে স্বীকৃতি পেয়েছে। গ্রাহকদের মতে, ডিঅ্যান্ডবি-এর সল্যুশনগুলো নতুন ক্লায়েন্ট খুঁজে পেতে এবং নতুন ব্যবসায়িক সুযোগ চিহ্নিত করতে বেশ সহায়ক। গ্রাহক পর্যালোচনায় আরও দেখা গেছে, এই সল্যুশনগুলো ব্যবহারে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ঝুঁকিমুক্ত রাখতে ও ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালী করতে প্রতিষ্ঠানগুলোকে ব্যাপক সহায়তা করেছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
