ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
রাঙ্গাবালীতে আ’লীগ ও সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
মোঃ বাচ্চু, রাঙ্গাবালী
প্রকাশ: Saturday, 31 January, 2026, 11:14 AM

রাঙ্গাবালীতে আ’লীগ ও সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

রাঙ্গাবালীতে আ’লীগ ও সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

পটুয়াখালীর রাঙ্গাবালীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বড়বাইশদিয়া কলেজ মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভা শেষে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

এসময় বিএনপিতে যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। নব্য যোগদানকারীদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছিলেন।

তাদের মধ্যে তিনজন ইউপি সদস্যও ছিলেন। তারা হলেনÑবড়বাইশদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. ইমাম হোসেন, ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মতি মিয়া ও ৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মুস্তাফিজুর রহমান সোহাগ।

এ প্রসঙ্গে বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘আমরা চাই সবার জন্য বাংলাদেশ। আমরা চাই জনগণ সার্বভৌম। জনগণ যে সিদ্ধান্ত নিবে, সেই সিদ্ধান্ত আগামী দিনে কার্যকার হবে। তারা ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করবে। এই যে সম্মিলিত জাতি সত্ত্বা, ঐক্যবদ্ধ বাংলাদেশÑএটাই আজকের মূল ম্যাসেজ জনগণের কাছে। এই ম্যাসেজে বিএনপির প্রতি তাদের আস্থা অর্জন হওয়ায় রাজনৈতিক দলগুলো আমাদের দলে যোগ দিচ্ছে। এই যোগদান সন্তোষজনক।’


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status