|
যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা শাকিব-অমিত
নতুন সময় ডেস্ক
|
![]() যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা শাকিব-অমিত বিষয়টি নিশ্চিত করে নব্বই দশকের এই জনপ্রিয় অভিনেতা বলেন, ‘চলচ্চিত্র নায়কদের মধ্যে সর্বপ্রথম আমি ও শাকিব খান আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের জন্য গ্রিনকার্ডের অনুমোদন পাই। এরপর থেকেই বাংলাদেশ ও আমেরিকার মধ্যে যাতায়াত করছি। শুটিং থাকলে দেশে আসি, কাজ না থাকলে পরিবারের কাছে আমেরিকায় ফিরে যাই।’ এর আগে ২০১৪ সালে প্রথমবার স্বল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্রে যান অমিত হাসান। ২০১৭ সালে স্ত্রী-সন্তান সহ অবকাশ যাপনের উদ্দেশ্যে আবারও যুক্তরাষ্ট্রে যান তিনি। পরবর্তীতে সন্তানদের পড়াশোনার কথা মাথায় রেখে পরিবারসহ সেখানে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা নেন। সেই মোতাবেক গ্রিনকার্ডের জন্য তিনি ও তার পরিবারের সদস্যরা আবেদন করেন। দীর্ঘ প্রক্রিয়া শেষে ২০২৩ সালে স্পেশাল ক্যাটাগরি (ইবি-১) ভিসার আওতায় অমিত হাসান, তার স্ত্রী ও কন্যা সন্তান গ্রিনকার্ডের অনুমোদন পান। যুক্তরাষ্ট্রে স্থায়ী হলেও এখনো সিনেমার কাজ থাকলেই দেশে ছুটে আসেন অমিত হাসান। অন্যদিকে, আরেক অভিনেতা শাকিব খান যেন এই মুহূর্তে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন। একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন এ ঢালিউড তারকা। বর্তমানে আসন্ন ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন শাকিব। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
অস্ত্র মামলায় বেনাপোলের মোস্তাফিজুর রহমানের ১৭ বছরের সশ্রম কারাদন্ড
অস্ট্রেলিয়ার সঙ্গে উচ্চশিক্ষা সহযোগিতা জোরদারে ড. মো. সবুর খানের নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধিদল
দেশের টিভির বার্তা প্রধান আখতার হোসেন সাদ্দামকে সন্ত্রাসী ‘হোয়াইট বাবু’র হত্যার হুমকি, বাসায় মহড়া
‘হয় অর্থ, নয় রক্ত’, স্বাস্থ্য কর্মকর্তাকে তুলে নেওয়ার হুমকি
