ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩
নিরপেক্ষ নির্বাচন আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে বিভাগীয় কমিশনারের মতবিনিময়
এস এম সাখাওয়াত জামিল দোলন
প্রকাশ: Monday, 19 January, 2026, 5:00 PM

নিরপেক্ষ নির্বাচন আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

নিরপেক্ষ নির্বাচন আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত নির্বাচন কার্যক্রম ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার আরও বলেন, আমরা এ বিভাগে একই ধরনের নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে চাই। ভোটাররা যেন নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিতে পারেন এবং প্রতিটি ভোট সঠিকভাবে গণনা হয় সে লক্ষ্যে প্রশাসন প্রস্তুতিমূলক সভা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। অন্য জেলার তুলনায় চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনের প্রস্তুতি ভালো রয়েছে। আমরা সবাই মিলে একটি সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। প্রশাসন এ বিষয়ে সম্পূর্ণ নিরপেক্ষ ও দায়িত্বশীল।

নির্বাচন পদ্ধতি সম্পর্কে তিনি জানান, এবারের নির্বাচনে দুই ধরনের ব্যালট ব্যবহার করা হবে। জাতীয় সংসদ নির্বাচনের জন্য সাদা রঙের ব্যালট এবং গণভোটের জন্য গোলাপি রঙের ব্যালট ব্যবহৃত হবে। গণভোটের ব্যালটে ‘হ্যাঁ’ ও ‘না’ এই দুটি অপশন থাকবে, যেখানে নির্ধারিত স্থানে সিল প্রদান করতে হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান। এছাড়াও পুলিশ, বিজিবি, র‌্যাব ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। ##


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status