ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
পিরোজপুরে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ–২০২৫
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 15 January, 2026, 8:16 PM

পিরোজপুরে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ–২০২৫

পিরোজপুরে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ–২০২৫

পিরোজপুরে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের বাস্তবায়নে জোন ভিত্তিক এই প্রতিযোগিতায় খুলনা ও বরিশাল বিভাগের মোট ৮টি অংশগ্রহণ করেছে। ‘কীর্তনখোলা জোনের আওতায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করবে। 

আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে পিরোজপুর জেলা স্টেডিয়ামে পিরোজপুর জেলা ও ভোলা জেলার মধ্যকার উদ্বোধনী ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূঞা জনী।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার কৌশিক মন্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ফুটবল ফেডারেশনের সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম মিটুল। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. লিটন খান। এ সময় বিভিন্ন ক্রীড়া সংগঠক, কোচ, অংশগ্রহণকারী দলের খেলোয়াড় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, এ ধরনের টুর্নামেন্ট তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তোলার পাশাপাশি জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে পিরোজপুর দল ১–০ গোলে ভোলা দলকে পরাজিত করে জয় লাভ করে। দিনের অপর ম্যাচে ঝালকাঠি দল ২–০ গোলে খুলনা দলকে পরাজিত করে জয়লাভ। করে।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো— বরিশাল, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, খুলনা, পিরোজপুর, ভোলা ও ঝালকাঠি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status