ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
নাঙ্গলকোটে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬'র পুরস্কার বিতরণ ও সাংসদ মোবাশ্বের আলম ভূঁইয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 3 May, 2026, 8:38 PM

নাঙ্গলকোটে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬'র পুরস্কার বিতরণ ও সাংসদ মোবাশ্বের আলম ভূঁইয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাঙ্গলকোটে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬'র পুরস্কার বিতরণ ও সাংসদ মোবাশ্বের আলম ভূঁইয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুমিল্লা নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও শিক্ষার গুনগত মানোন্নয়নে এক মতবিনিময় সভা রবিবার বিকালে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ১০ (নাঙ্গলকোট- লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।
সমন্বয়ক হিসেবে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস মিয়া।

ঝিকুটিয়া ইসহাক মজুমদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ও কাশিপুর নেছারিয়া মাদ্রাসার সুপার শরিফ মোহাম্মদ বেলাল হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নাঙ্গলকোট উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সদস্য ও সাংসদ পত্ন আফসানা ভূঁইয়া, চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক ও শিক্ষা উন্নয়ন কমিটির সদস্য শিক্ষাবিদ ড. মীর আবু ছালেহ মোহাম্মদ শামসুদ্দিন শিশির।

দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড এর ব্যুরো চীপ ও বাঙ্গড্ডা বাদশাহ মিয়া স্কুল এন্ড কলেজের সভাপতি সাংবাদিক শামসুদ্দিন ইলিয়াস, লালমাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ,মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও চাঁন্দগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর লিটন, মৌকরা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম,সুহৃদ কারিগরি কলেজের অধ্যক্ষ ড.হারুনর রশীদ মজুমদার, মন্তুলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, চাটিলতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল হক,মাধবপুর সালেহিয়া মাদ্রাসার সুপার মাওলানা আবু বকর, পানকরা হাফেজা স্কুলের প্রধান শিক্ষক তাহমিনা আক্তার,চাটিতলা স্কুলের সহকারী শিক্ষক (গনিত)ইমাম হোসেন,লক্ষ্মিপদুয়া স্কুলের সিনিয়র ইংরেজি শিক্ষক মোস্তাকিম বিল্লাহ প্রমূখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status