ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রাম জেলায় বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন মাদকসহ ১১ জন গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Sunday, 3 May, 2026, 8:25 PM

কুড়িগ্রাম জেলায় বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন মাদকসহ ১১ জন গ্রেফতার

কুড়িগ্রাম জেলায় বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন মাদকসহ ১১ জন গ্রেফতার

‎সারা দেশে চলমান অস্ত্র ও মাদক উদ্ধার, জুয়া, অনলাইন জুয়া, ক্যাসিনো বিরোধী পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে  কুড়িগ্রাম জেলায় গত ২৪ ঘন্টায় বিভিন্ন মাদকসহ ১১ জনকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

আজ ৩ মে রবিবার কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।

মিডিয়া সেলের তথ্য মতে জানা যায়, ‎২ মে রাত হতে চলমান ২৪ ঘন্টার বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলার রাজারহাট থানায় ৬৫ পিস ইয়াবা ও ০৪ বোতল ইস্কাফ উদ্ধার সহ ০১ জন, নাগেশ্বরী থানায় ০৬ পিস ইয়াবাসহ ০১ জন, ভূরুঙ্গামারী থানায় ৫৫০ গ্রাম গাঁজাসহ ০৪ জন, রাজিবপুর থানায় ৩০০ গ্রাম গাঁজা সহ ০১ জন ও রৌমারী থানায় ৭৮ পিস ইয়াবাসহ ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া উপজেলা প্রশাসনসহ বিভিন্ন মাদক স্পটে বিশেষ অভিযান পরিচালনা করে উলিপুর থানায় ৩ জন ও চিলমারী থানায় ১ জনকে মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ০৩ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ শত টাকা জরিমানা প্রত্যেক জনকে সাজা প্রদান করা হয়েছে।  
‎কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএম বলেন, কুড়িগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয়ের নির্দেশে কুড়িগ্রাম জেলায় মাদক-জুয়াসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ ০৮ জন মাদক কারবারি ও মোবাইল কোর্টে ০৩ জন সহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। কুড়িগ্রাম জেলাকে মাদকমুক্ত করতে কুড়িগ্রাম জেলা পুলিশের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে তিনি জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status