ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
দীঘিনালায় বড়ুয়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে খালেদা জিয়ার স্মরণে শোকসভা
মোঃ লোকমান হোসেন, দীঘিনালা
প্রকাশ: Thursday, 15 January, 2026, 5:59 PM

দীঘিনালায় বড়ুয়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে খালেদা জিয়ার স্মরণে শোকসভা

দীঘিনালায় বড়ুয়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে খালেদা জিয়ার স্মরণে শোকসভা

গণতন্ত্র পুনরুদ্ধার ও আপোষহীন রাজনৈতিক সংগ্রামের প্রতীক—গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে খাগড়াছড়ির দীঘিনালায় অনুষ্ঠিত হয়েছে স্মৃতিচারণ ও শোকসভা। তাঁর অন্তিম প্রয়াণে পারলৌকিক সদ্গতি কামনা এবং শোকসন্তপ্ত জিয়া পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এই আয়োজন করা হয়।

দীঘিনালা উপজেলা বড়ুয়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এই স্মরণসভায় পূণ্যদান, আলোচনা অনুষ্ঠিত হয়। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এ আয়োজন শোকের আবহের পাশাপাশি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান নিয়ে নতুন করে ভাবনার সুযোগ সৃষ্টি করে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, জেলা ও দীঘিনালা উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

আলোচনায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য প্রতীক। সামরিক শাসন, স্বৈরতন্ত্র ও একদলীয় শাসনের বিরুদ্ধে তাঁর দৃঢ় অবস্থান দেশের রাজনীতিকে একটি শক্ত ভিত দিয়েছে।

স্মৃতিচারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার বলেন-বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেতৃত্বের প্রতীক। ক্ষমতার মোহ নয়, বরং গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাই ছিল তাঁর রাজনীতির মূল দর্শন। তিনি তিনবার রাষ্ট্রক্ষমতায় থেকেও সাধারণ মানুষের কণ্ঠস্বরকে গুরুত্ব দিয়েছেন।

তিনি আরও বলেন-আজ যারা গণতন্ত্রের কথা বলেন, তাদের অনেকেই সেই সময় নীরব ছিলেন। বেগম খালেদা জিয়া কারাবরণ, নির্যাতন ও নানা ষড়যন্ত্রের মধ্যেও কখনো মাথা নত করেননি। এই কারণেই তিনি কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও পূণ্যদান করা হয়। আয়োজকরা জানান, তাঁর আদর্শ ও রাজনৈতিক দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের স্মরণানুষ্ঠান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status