ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
এনায়েতপুর হাটে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান
মো. সিয়াম হোসেন, এনায়েতপুর
প্রকাশ: Thursday, 15 January, 2026, 5:52 PM

এনায়েতপুর হাটে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান

এনায়েতপুর হাটে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান

সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর হাটে সরকারি জমি দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার আনুমানিক বেলা ২টার সময় এ অভিযান পরিচালনা করেন চৌহালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাসিবুর রহমান।

অভিযান চলাকালে তিনি জানান, এনায়েতপুর হাটের সরকারি জায়গায় অবৈধভাবে স্থাপিত দোকানপাট উচ্ছেদ করাই এ অভিযানের মূল উদ্দেশ্য। অভিযানের অংশ হিসেবে তিনটি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

তিনি আরও বলেন, উচ্ছেদ কার্যক্রম পরিচালনার সময় ব্যবহৃত এক্সকাভেটর (Excavator) যন্ত্রে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় অভিযানটি আপাতত বন্ধ রাখা হয়েছে। যান্ত্রিক সমস্যা সমাধান শেষে পরবর্তীতে পুনরায় অভিযান পরিচালনা করে হাট এলাকায় গড়ে ওঠা বাকি অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি জমি অবৈধ দখলমুক্ত রাখতে এবং হাটের শৃঙ্খলা ও স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status