ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
গোমস্তাপুরে আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে সহায়তা প্রদান
কাবিরুল ইসলাম, গোমস্তাপুর
প্রকাশ: Tuesday, 13 January, 2026, 7:31 PM

গোমস্তাপুরে আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে সহায়তা প্রদান

গোমস্তাপুরে আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে সহায়তা প্রদান

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে বাড়ি পুড়ে যাওয়া অটোচালক শফিকুলের পরিবারকে সহায়তা করা হয়েছে। 

প্রথমে শুকনো খাবার, কম্বল ও নগদ ৫ হাজার টাকা ও আজ মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের নিজ কার্যালয়ে রহনপুর পৌরসভার পক্ষ থেকে ১৫ হাজার টাকা এই পরিবারকে দেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও রহনপুর পৌরসভার পৌর প্রশাসক জাকির মুন্সী।

এসময় উপস্থিত ছিলেন, রহনপুর পৌরসভার সহকারী হিসাব রক্ষক মৌসুমী খাতুন।

এদিকে সরকারি এই সহায়তাগুলো পেয়ে কষ্টের মাঝেও খুশি ক্ষতিগ্রস্ত শফিকুল ইসলাম। তাই তিনি ধন্যবাদ জানান এই মানবিক ইউএনও-কে।

ইউএনও জাকির মুন্সী বলেন, ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পারলে নিজেকে খুব ভালো লাগে। তাই সরকারিভাবে পরিবারটিকে যথাসাধ্য সহায়তা প্রদান করা হলো। আগামীতেও এমন অসহায় পরিবারদের জন্য আমার এই আপ্রাণ চেষ্টা অব্যাহত থাকবে।

উল্লেখ, গত ২০ ডিসেম্বর গভীর রাতে উপজেলার প্রাণকেন্দ্র রহনপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড উদয়নগর মহল্লার মৃত সাইফুল ইসলামের ছেলে শফিকুল ইসলামের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শফিকুলের বাড়ির দুটি টিনের ঘর এবং রুমে থাকা টিভি, ফ্রিজ, চালসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status