ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হলেন বাগমারার মোহাম্মাদ আলী ত্বোহা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 13 January, 2026, 5:22 PM

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হলেন বাগমারার মোহাম্মাদ আলী ত্বোহা

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হলেন বাগমারার মোহাম্মাদ আলী ত্বোহা

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি পদমর্যাদায় দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন রাজশাহীর বাগমারা উপজেলার কৃতি সন্তান মোহাম্মাদ আলী ত্বোহা। তিনি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন।

সংগঠনটির কেন্দ্রীয় সংসদের ১৩৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি মঙ্গলবার (১৩ জানুয়ারি) অনুমোদন দেওয়া হয়। ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নেওয়াজ খান বাপ্পিসহ মোট ২৮ জন সহ-সভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রাকিবুল ইসলামসহ ২৫ জন যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছেন। পাশাপাশি সহ-সভাপতি পদমর্যাদায় দপ্তর সম্পাদক হিসেবে মোহাম্মাদ আলী ত্বোহা, প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনির, অর্থ সম্পাদক তারেক আজাদসহ বিভিন্ন পদে নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

মোহাম্মাদ আলী ত্বোহা এর আগে ছাত্র অধিকার পরিষদের রাজশাহী জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক এবং কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবেও তিনি সক্রিয় ভূমিকা রাখেন। শিক্ষার্থীদের অধিকার আদায়ের বিভিন্ন আন্দোলন ও কর্মসূচিতে তাকে নিয়মিত সরব থাকতে দেখা গেছে।

নবনির্বাচিত দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী ত্বোহা বলেন, “২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত শিক্ষার্থীদের প্রতিটি যৌক্তিক দাবিতে আমরা পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। মিছিল-মিটিং ও লেজুড়বৃত্তিক রাজনীতির বাইরে গিয়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নমুখী ছাত্ররাজনীতি প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, ছাত্র অধিকার পরিষদ দুর্নীতি, চাঁদাবাজি ও দখলমুক্ত পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তুলতে কাজ করবে। একই সঙ্গে রাষ্ট্রের ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশ এবং মেধাভিত্তিক জাতি গঠনে সংগঠনটি দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status