ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
খালেদা জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার, বাঘাইছড়িতে দোয়া মাহফিল
নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি
প্রকাশ: Tuesday, 13 January, 2026, 11:34 AM

খালেদা জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার, বাঘাইছড়িতে দোয়া মাহফিল

খালেদা জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার, বাঘাইছড়িতে দোয়া মাহফিল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাঙামাটির বাঘাইছড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) বাদ মাগরিব বাঘাইছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দীন বাবু, উপজেলা বিএনপির সভাপতি উমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা এবং রাঙামাটি জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দীন বাহারীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

এসময় বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মোনাজাত পরিচালনা করেন বাঘাইছড়ির বাইতুল আমান জামে মসজিদের খতিব সাজ্জাদানশীন আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ আব্দুন নূর সাহেব।

দোয়া মাহফিল শেষে আয়োজকরা বলেন, বেগম খালেদা জিয়া তার দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশ ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার আদর্শ ও স্মৃতি ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status