|
বাগমারায় মাদ্রাসা পর্যায়ে মোরশেদুল আলম শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাগমারায় মাদ্রাসা পর্যায়ে মোরশেদুল আলম শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত মোরশেদুল আলম যাত্রাগাছি ফাজিল মাদরাসায় সহকারী অধ্যাপক (আরবি) হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে আরবি শিক্ষাদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। শিক্ষার্থীদের নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে তুলতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পাঠদান পদ্ধতিতে সহজবোধ্য ব্যাখ্যা, নিয়মিত মূল্যায়ন এবং শিক্ষার্থীবান্ধব আচরণের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। বিশেষ করে দুর্বল ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি তাঁর আন্তরিক দৃষ্টি এবং আলাদা যত্ন প্রশংসিত হয়েছে। উদ্ভাবনী শিক্ষণ কৌশল ও পাঠপরিকল্পনার মাধ্যমে তিনি একজন আদর্শ মাদ্রাসা শিক্ষক হিসেবে পরিচিতি লাভ করেছেন। উপজেলা শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন ও গুণগত শিক্ষা বিস্তারে মো: মোরশেদুল আলমের অবদান উল্লেখযোগ্য। তাঁর এই স্বীকৃতি মাদ্রাসা শিক্ষাঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মনোনীত হওয়ায় মোরশেদুল আলম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও তিনি মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে তুলতে আরও আন্তরিকভাবে কাজ করে যাবেন। এ অর্জনে বাগমারা উপজেলার শিক্ষক সমাজ, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্ট মহলে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
