|
মোস্তাফিজকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গঠনের সুপারিশ আইসিসির
নতুন সময় প্রতিবেদক
|
![]() মোস্তাফিজকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গঠনের সুপারিশ আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে আরও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ভারতে গেলে বাংলাদেশ যে ধরনের নিরাপত্তা শঙ্কায় পড়তে পারে, তা উল্লেখ করে সম্প্রতি আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে একটা চিঠি দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। আজ বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, চিঠিতে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে তিনটি কারণে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা বাড়তে পারে বলে উল্লেখ করা হয়েছে। আইসিসির নিরাপত্তা টিম বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) তিনটি পরামর্শ দিয়েছে- এক. বাংলাদেশ দলের তারকা পেসার বোলার মোস্তাফিজুর রহমানকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত না করা। দুই. বাংলাদেশ দলের জার্সি ও পতাকা নিয়ে দর্শকদের চলাফেরায় সতর্ক করা হয়। তিন. বাংলাদেশের জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা ততটা ঝুঁকিপূর্ণ। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এর জেরে অন্তর্বর্তী সরকার দেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করে দেয়। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায়, নিরাপত্তা শঙ্কার কারণে তারা ভারত গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চায় না। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদের ১৬ বছর পূর্তি ও দীপাবলি উদ্যাপন
বিয়ের খবর দিলেন পারশা মাহজাবিন, ফুল দিয়ে ঢাকলেন বরের মুখ
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, চূড়ান্ত তালিকা যেখানে পাওয়া যাবে
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সমিতির প্রশাসনিক পর্ষদের পূর্ণ সদস্য নির্বাচিত অধ্যাপক ড. এম. আর. কবির
আবুধাবিতে দূতাবাসের উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, তারেক রহমানকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন
ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের মটর ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার! নেপথ্যে কারা?
বেতছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে হিল ভিডিপির স্বেচ্ছাশ্রম
