|
পিরোজপুর পুলিশের অভিযানে ২২টি মোবাইল ও ১৮ হাজার টাকা উদ্ধার
জালিস মাহমুদ, পিরোজপুর
|
![]() পিরোজপুর পুলিশের অভিযানে ২২টি মোবাইল ও ১৮ হাজার টাকা উদ্ধার সোমবার (১২ জানুয়ারী) বেলা ১২টার দিকে উদ্ধারকৃত মোবাইল ফোন সেট ও বিকাশ প্রতারণার অর্থ প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে। পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এর দিকনির্দেশনায় ও তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মো. জিয়াউর রহমান এর তদারকিতে জেলার আইসিটি এন্ড মিডিয়া শাখার তৎপরতায় এই উদ্ধার কার্যক্রম পরিচালিত হয়। পিরোজপুর জেলার বিভিন্ন থানায় হারানো মোবাইল, বিকাশ প্রতারণা জিডিসমুহ পর্যালোচনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় বাংলাদেশের বিভিন্ন জেলা হতে ২২ টি হারানো বিভিন্ন ব্রান্ডের এনড্রয়েড মোবাইল ফোন সেট ও বিকাশ প্রতারনার ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়। ভুক্তভোগীরা তাদের মোবাইল, প্রতারণার টাকা ফেরত পেয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, পুলিশের আইসিটি এন্ড মিডিয়া (সাইবার পেট্রোলিং) শাখার এ এরকম উদ্ধারজনিত কার্যক্রম অব্যহত থাকবে। জেলা পুলিশ ইতোপূর্বেও এরকম উদ্ধারজনিত কাজ করে সবসময় জনগনের পাশে অবস্থান করছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
