ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
পূবাইলে প্রতিষ্ঠানে নেই ছাত্রছাত্রী, শিক্ষা অফিস থেকে বই উত্তোলন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 12 January, 2026, 4:36 PM

পূবাইলে প্রতিষ্ঠানে নেই ছাত্রছাত্রী, শিক্ষা অফিস থেকে বই উত্তোলন

পূবাইলে প্রতিষ্ঠানে নেই ছাত্রছাত্রী, শিক্ষা অফিস থেকে বই উত্তোলন

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন তালটিয়া এলাকায় আসাদ ক্যাডেট স্কুল এন্ড কলেজের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সরকারি নতুন বই উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় , প্রতিষ্ঠানের সকল শ্রেণী কক্ষ তালাবদ্ধ । ভিতর থেকে বলা হয় শীতের জন্য কয়েকদিন ছুটি দেওয়া হয়েছে।

পরবর্তীতে রবিবার (১১জানুয়ারি) ফের গণমাধ্যম কর্মীরা ওই প্রতিষ্ঠানে গেলে প্রধান গেইট বন্ধ পাওয়া যায়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, দীর্ঘদিন যাবৎ এই প্রতিষ্ঠানে কোন ছাত্র-ছাত্রী আসতে দেখি না। অনেকদিন যাবত স্কুলটি বন্ধ।

গাজীপুর শিক্ষা অফিসের তথ্যমতে আসাদ ক্যাডেট স্কুল এন্ড কলেজে ১ম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রায় ৩০০ সেটের মতো বই উত্তোলন করেছে। এ ব্যাপারে আসাদ ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও গাজীপুর জেলা কেজি স্কুল এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে সে ফোন রিসিভ করেননি।

এ ব্যাপারে প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আকরাম হোসেন জানান, আমাদের প্রত্যেক প্রতিষ্ঠানে যাওয়া সম্ভব হয় না, আমি খবর নিয়ে ব্যাবস্থা নিব ।

এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুর রহমান কে তার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তিনি কল রিসিভড করেননি। এ বিষয়ে গাজীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা) এম, রকিবুল হাসান,জানান এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status