|
হাতিয়ায় ‘নব্য বিএনপির’ তান্ডব
ফ্যসিস্টদের সহচর তানভীরের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতন ও চাঁদাবাজির অভিযোগ
আবু আফরান মোঃ নোমান
|
![]() ফ্যসিস্টদের সহচর তানভীরের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতন ও চাঁদাবাজির অভিযোগ স্থানীয়দের অভিযোগ এবং সরেজমিনে তদন্তে দেখা গেছে, তানভীর হায়দার তান্না দীর্ঘ সময় ধরে হাতিয়ার আলোচিত সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলীর ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত ছিলেন। মোহাম্মদ আলীর সাথে তার একাধিক যৌথ ব্যবসায়িক অংশীদারিত্ব ছিল বলে এলাকায় জনশ্রুতি রয়েছে। ৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি রাতারাতি ‘কট্টর বিএনপি নেতা’ বনে যান এবং তমরদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতির পদ বাগিয়ে নেন। অভিযোগ রয়েছে, আওয়ামী আমলের অপকর্ম ঢাকতেই তিনি বিএনপির পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করছেন। সবচেয়ে ভয়াবহ অভিযোগ উঠেছে ৫ই আগস্টের পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতির সুযোগ নিয়ে হিন্দু সম্প্রদায়ের ওপর চালানো তান্ডব নিয়ে।একাধিক প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী জানান, তানভীরের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী তমরদ্দি এলাকার বেশ কয়েকটি হিন্দু বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে। সংখ্যালঘু পরিবারের নারী ও শিশুদের ওপর ভয়াবহ নির্যাতনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, ত্রাস সৃষ্টি করে সংখ্যালঘুদের জমি ও সম্পদ দখল করাই ছিল এই হামলার মূল উদ্দেশ্য। সম্প্রতি তমরদ্দির ‘চর আতাউর’-এ বনভূমি ও সাধারণ মানুষের গোচরভূমি দখলের অভিযোগে তানভীরের বিরুদ্ধে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ রয়েছে, তিনি কয়েকশ একর জমি দখল করে ঘের তৈরি করেছেন এবং কৃষকদের কাছ থেকে মোটা অংকের চাঁদা আদায় করছেন। তার ঘনিষ্ঠ সহযোগী হানিফের নেতৃত্বে এলাকায় একটি শক্তিশালী চোর-ডাকাত সিন্ডিকেট গড়ে তোলা হয়েছে বলে জানা গেছে। এই হানিফ বাহিনীর অত্যাচারে তমরদ্দি বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের জীবন এখন ওষ্ঠাগত। তানভীরের দাপট থেকে রক্ষা পাচ্ছেন না খোদ বিএনপির তৃণমূল কর্মীরাও। অভিযোগ রয়েছে, যারা তার অপকর্মের প্রতিবাদ করেন, তাদের বিরুদ্ধেই তিনি মিথ্যা মামলা দিয়ে পুলিশি হয়রানি করছেন। এমনকি গত জুন মাসে তমরদ্দি বাজারে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল, তার মূলে এই তানভীরের আধিপত্য বিস্তারই দায়ী ছিল বলে মনে করেন স্থানীয় নেতৃবৃন্দ। এ ব্যাপারে তানভীর হায়দার তান্না বলেন, এগুলো বিরোধী পক্ষের প্রাচরণা। একটি পক্ষ আমাকে উদ্দেশ্য করে মিথ্যা প্রভাকান্ড ছড়াচ্ছে। আমার বিরুদ্ধে যত অভিযোগ সব ভিত্তিহীন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
