|
গাজীপুরে পোশাক কারখানায় ভাঙচুর ৬ শ্রমিক গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে পোশাক কারখানায় ভাঙচুর ৬ শ্রমিক গ্রেপ্তার গ্রেফতারকৃতরা হলেন মোঃ খাইরুজ্জামান উজ্জল (২৬), মোঃ মেহেদী হাসান নাঈম (২০), মোঃ আরমান আহমেদ (৩৫), মোঃ ফরহাদ হোসেন (১৯), মোঃ মনির হোসেন (২৮) ও মোঃ রুবেল রানা (২০)। প্রেপ্তাররা সবাই কাশিমপুর ও কালিয়াকৈর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন বলে জানায় পুলিশ। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকার ‘গ্রামীন ফেব্রিক্স অ্যান্ড ফ্যাশন লিমিটেড’ কারখানায় অভিযুক্তরা অন্যান্য শ্রমিকদের নিয়ে কর্তৃপক্ষকে না জানিয়ে কাজ বন্ধ করে দেন। এ সময় তারা বিভিন্ন অযৌক্তিক দাবিতে বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে স্টিলের পাইপ, লোহার রড ও লাঠিসোঁটা হাতে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে ওইদিন বেলা ১১টার দিকে কারখানার সিনিয়র অফিসার (এইচআর অ্যান্ড অ্যাডমিন) কর্তৃপক্ষের পক্ষে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে আলোচনার সময় চাইলে অভিযুক্তরা গালিগালাজ শুরু করেন। এতে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে বাদীসহ সহকারী মেডিকেল অফিসার আলিমুজ্জামান এবং সিনিয়র ম্যানেজার (অ্যাডমিন) মোঃ শহিদুল ইসলামকে এলোপাতাড়ি মারধর করেন। এজাহারে উল্লেখ করা হয়, হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে মাথায় আঘাতের চেষ্টা করলে বাদীর ডান হাতের তালুতে গুরুতর রক্তাক্ত জখম হয়। একইভাবে আলিমুজ্জামানকে মাথায় আঘাত করে গুরুতর জখম করা হয়। পরে অভিযুক্তরা কারখানার কাটিং ক্যাট রুমে অবৈধভাবে আটক রাখেন এবং মূল ফটকে তালা দিয়ে কর্তৃপক্ষকে বন্দি করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং অভিযুক্তদের গ্রেফতার করে। কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা খালিদ জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সমিতির প্রশাসনিক পর্ষদের পূর্ণ সদস্য নির্বাচিত অধ্যাপক ড. এম. আর. কবির
‘দেখতে খারাপ লাগায়’ ১৫ শিক্ষার্থীর চুল কেটে দিলেন প্রধান শিক্ষক
ফুলবাড়ীতে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উৎসব উদযাপন
কুড়িগ্রামে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, সমবায় পণ্য মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত
আবুধাবিতে দূতাবাসের উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের মটর ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার! নেপথ্যে কারা?
নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, তারেক রহমানকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন
বেতছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে হিল ভিডিপির স্বেচ্ছাশ্রম
