|
তাহেরপুরে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ
নতুন সময় প্রতিনিধি
|
![]() তাহেরপুরে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় তাহেরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জামগ্রাম হাইস্কুল মাঠে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও রাজশাহী জেলা বিএনপির অন্যতম সদস্য, সাবেক মেয়র আ. ন. ম. সামসুর রহমান মিন্টু। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া কোনো একক ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠান। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি ছিলেন আপসহীন এক দেশনেত্রী। অন্যায় ও স্বৈরাচারের কাছে তিনি কখনো মাথানত করেননি।” তিনি আরও বলেন, “আমাদের সামনে তিনি যে আদর্শ রেখে গেছেন, তা আগামী দিনে বুকে ধারণ করে জাতীয়বাদী শক্তির সদস্য হিসেবে তার দেখানো পথেই আমাদের চলতে হবে। তিনি শারীরিকভাবে আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ ও সংগ্রাম আমাদের পথ দেখাবে।” এ সময় আরও বক্তব্য রাখেন তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু এবং তাহেরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওহিদুল ইসলাম। অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় পবিত্র কুরআন তেলাওয়াত, দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন তাহেরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন আলী, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল কবিরাজ, পৌর কৃষকদলের সদস্য সচিব আজিম আল আমিন, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম, যুবনেতা নাসিম রেজা সুজন, যুবনেতা রাসেল ফরাসী, ছাত্রনেতা বাসারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
