ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Tuesday, 6 January, 2026, 9:02 PM

দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দীঘিনালা জোনের উদ্যোগে নয়মাইল ও বুদ্ধপাড়া এলাকায় দুই শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

অদ্য দীঘিনালা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. ওমর ফারুক, পিএসসি-এর নির্দেশনায় এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেজর মো. তৌকির আহমেদ, এসইউপি, পিএসসি (ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক), ক্যাপ্টেন আব্দুল্লাহ আল আজমী, লে. আজমাঈন আহনাফ বিন খালেদ এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার জয়নুল আবেদীন।

এ সময় সেনাবাহিনীর কর্মকর্তারা বলেন, শীত মৌসুমে পাহাড়ি অঞ্চলের দরিদ্র ও শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সেনাবাহিনীর মানবিক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে। স্থানীয় জনগণ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status