|
মোংলায় দক্ষিণাঞ্চল সেবা সংঘের শীতবস্ত্র বিতরণ
নতুন সময় প্রতিনিধি
|
![]() মোংলায় দক্ষিণাঞ্চল সেবা সংঘের শীতবস্ত্র বিতরণ মোংলার মিঠাখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় অর্ধশতাধিক অসহায় হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় সংগঠনের সভাপতি এস এম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে, সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম এ আমিন। এ ছাড়া উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক সমার বাওয়ালী, হাফেজ মোঃ রবিউল ইসলাম, আবু সাইদ হাওলাদার, মোঃ ফয়সাল শেখ, মিকাইল শেখ, জ্যোতি রায়হান প্রমুখ। প্রতি বছরের ন্যায় এবারও দক্ষিণাঞ্চল সেবা সংঘের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
