|
গোমস্তাপুরে ডিবি পুলিশের অভিযানে ১৫০পিচ ইয়াবাসহ গ্রেফতার ২
কাবিরুল ইসলাম, গোমস্তাপুর
|
![]() গোমস্তাপুরে ডিবি পুলিশের অভিযানে ১৫০পিচ ইয়াবাসহ গ্রেফতার ২ গ্রেফতারকৃতরা হলেন: চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার কাজিগ্রাম এলাকার মৃত সাইদুর আলীর ছেলে দেলোয়ার হোসেন (৩৫) একই উপজেলার স্বরস্বর্তীপুর হুক্কাপুর এলাকার মুখলেছ আলীর ছেলে আকতারুল ইসলাম (৩৫)। জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র এক প্রেসনোটে জানানো হয়:চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এর নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এমাদুল হক এর সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এসআই জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ (গতকাল ৪ জানুয়ারি)রবিবার রাত্রি সাড়ে ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের রুপচান মোড়ল এর আমবাগানের পাশে রাস্তার উপর অভিযান চালিয়ে ১৫০ পিয়া ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
