ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
খালেদা জিয়ার মৃত্যুতে কুড়িগ্রাম জেলা বিএনপির আয়োজনে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Saturday, 3 January, 2026, 12:49 PM

খালেদা জিয়ার মৃত্যুতে কুড়িগ্রাম জেলা বিএনপির আয়োজনে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খালেদা জিয়ার মৃত্যুতে কুড়িগ্রাম জেলা বিএনপির আয়োজনে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুড়িগ্রাম জেলা বিএনপির আয়োজনে কোরআন খতম মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২ জানুয়ারি শুক্রবার বিকেলে কুড়িগ্রাম জেলা বিএনপির আয়োজনে  জেলা শহরের দলীয় কার্যালয়ে কোরআন খতম,  মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রায়ত বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সৃষ্টাচার, সংগ্রামী জীবন ও জীবন আচরণের বিভিন্ন দিক আলোচনা করতে গিয়ে উপস্থিত নেতাকর্মীদের মাঝে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও মিলাদের মাধ্যমে দেশনেত্রীর বিদেহী আত্মার শান্তি কামনায় প্রার্থনায় মুখরিত হয়ে ওঠে পুরো মাহফিল কক্ষ।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা। সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাবেক সংসদ সদস্য উমর ফারুক ও সাবেক মেয়র আবু বকর সিদ্দিক। এছাড়াও জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী,
উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবার রহমান, সদস্যসচিব আবু হানিফ বিপ্লব, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, সদস্যসচিব আব্দুল আলিম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরমান হোসেন, সদস্যসচিব ইদ্রিস আলী, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান, সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল, জেলা তাঁতী দলের আহ্বায়ক আনিসুর রহমানসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ প্রমূখ।

দোয়া মাহফিলে আলোচ্য অংশে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক অবিসংবাদিত নেতা, আপসহীন সংগ্রামের প্রতীক, দেশনেত্রী বেগম জিয়ার আপসহীন নেতৃত্ব, গণতন্ত্র রক্ষার সংগ্রাম ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর ভূমিকা বাংলাদেশের ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। তাঁর কারাবরণ, অসুস্থতা ও সীমাহীন ত্যাগ বিএনপির নেতাকর্মীদের অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে।

বক্তারা আরও বলেন, দেশনেত্রীর মৃত্যু শুধু একটি দলের নয়, এটি গোটা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর শূন্যতা কোনোদিন পূরণ হবার নয়।
মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং নিপীড়িত মানুষের মুক্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন জেলা ওলামা দলের আহ্বায়ক ফজলুল হক আমিনী। অনুষ্ঠান শেষে শোকাহত নেতাকর্মীরা নীরব চোখে একে অপরকে সান্ত্বনা দেন এবং গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়  বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি সম্মান জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status