ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
পাইকগাছায় ওসমান হাদীর স্মরণে দোয়া ও ইনসাফ মঞ্চের আত্মপ্রকাশ
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশ: Saturday, 3 January, 2026, 12:46 PM

পাইকগাছায় ওসমান হাদীর স্মরণে দোয়া ও ইনসাফ মঞ্চের আত্মপ্রকাশ

পাইকগাছায় ওসমান হাদীর স্মরণে দোয়া ও ইনসাফ মঞ্চের আত্মপ্রকাশ

খুলনার পাইকগাছায় শহীদ শরিফ ওসমান হাদীর স্মরণে দোয়া ও আলোচনা সভা শেষে 'ইনসাফ মঞ্চ' আত্মপ্রকাশ ঘোষণা করা হয়েছে। শুক্রবার(২ জানুয়ারি) পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে ওসমান হাদীর স্মরণে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সাংবাদিক ও আজাদ বার্তার সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট মাফতুন আহমেদ।

কপিলমুনি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ রুহুল কুদ্দুসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন, এনসিপি পাইকগাছা উপজেলার সমন্বয়ক জি এম মেজবাহ আহমেদ, পাইকগাছা উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এস কে মহিবুল্লাহ।

এছাড়া বক্তব্য রাখেন সমাজসেবক মোঃ নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ও বিশিষ্ট সমাজসেবক কাজী আবুল বাশার, জি এম সাকিল হাফিজ সম্রাট, জুলাই যোদ্ধার পিতা মোঃ রফিকুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, পাইকগাছা পৌরসভা ছাত্রশিবিরের সেক্রেটারি শফিয়ার রহমান, সহকারী সেক্রেটারি আল কামাল মাহমুদ ওলি এবং মরিয়ম খাতুনসহ ইনসাফ মঞ্চের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শহীদ শরিফ ওসমান হাদী ছিলেন জুলুমের বিরুদ্ধে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার এক আপসহীন কণ্ঠস্বর। তাঁর আদর্শ অনুসরণ করে সমাজে ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইনসাফ মঞ্চ অগ্রণী ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে শহীদ শরিফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status