কুমিল্লা ১০ এ জামায়াত প্রার্থী ইয়াছিন আরাফাতের মনোনয়ন দাখিল
ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, নাঙ্গলকোট
প্রকাশ: Monday, 29 December, 2025, 5:57 PM
কুমিল্লা ১০ এ জামায়াত প্রার্থী ইয়াছিন আরাফাতের মনোনয়ন দাখিল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত মনোনয়ন পত্র দাখিল করেছেন।
সহকারি রিটার্নিং কর্মকর্তা ও নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথী'র কার্যালয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কশেম এর সম্মুখে সোমবার ২৯ডিসেম্বর বেলা ১টার দিকে তিনি এ মনোনয়ন পত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন,নায়েবে আমির মাওলানা মাওলানা ইউসুফ আলী, সেক্রেটারি মাওলানা নুরুল হাসান, রায়কোট ইউপির সাবেক চেয়ারম্যান মাওলানা জাফর আহমেদ মজুমদার, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলার সহসভাপতি মাস্টার আব্দুল করিম ও পৌরসভা আমির হারুনর রশীদ।
মনোনয়ন পত্র জমাদান শেষে মাওলানা ইয়াছিন আরাফাত উপজেলা পরিষদ প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নোত্তরে বলেন - প্রধান উপদেষ্টার ভাষ্যমতে ইতিহাসের সেরা ও স্বচ্ছ হবে এবারের জাতীয় সংসদ নির্বাচন তাই আমরা বিশ্বাস করতে চাই সরকার নির্বাচনের আগেই লেবেল প্লেইয়ং ফিল্ড নিশ্চিত করবেন।।।