ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে যুবদলের নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময়
আলতাফ হোসেন অনিক
প্রকাশ: Saturday, 20 December, 2025, 11:46 AM

সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে যুবদলের নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময়

সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে যুবদলের নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময়

বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে উজিরপুর উপজেলা যুবদলের নবনির্বাচিত আংশিক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উজিরপুর উপজেলার গুঠিয়ায় অবস্থিত সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর নিজ বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বিএনপির প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা যুবদলের নবনির্বাচিত আংশিক কমিটির সভাপতি আফম সামসুদ্দোহা আজাদ, সিনিয়র সহ-সভাপতি এসএম কাইউম, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন মল্লিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. ফজলুল হক বিশ্বাস এবং সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজ সিকদার। এ ছাড়াও উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের একাধিক নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে বিএনপির সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, বিএনপিকে আরও শক্তিশালী ও সংগঠিত করতে যুবদলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যুবদলের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবেন। একই সঙ্গে তিনি সকলকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় থাকার আহ্বান জানান।

এ সময় তিনি উজিরপুর উপজেলা যুবদলের নবনির্বাচিত আংশ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status