|
সাতক্ষীরায় তেষট্টি লাখ টাকার স্বর্ণসহ নারী আটক
নতুন সময় প্রতিনিধি
|
![]() সাতক্ষীরায় তেষট্টি লাখ টাকার স্বর্ণসহ নারী আটক আটক হওয়া ওই নারীর নাম শিউলি আক্তার (২৩)। সে শহরের তালতলা এলাকার জুবায়ের আলমের স্ত্রী। আজ শুক্রবার (২৪এপ্রিল) দুপুরে সাতক্ষীরা বিজিবি প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন খবর পেয়ে বিজিবি সদস্যরা শহরের বিভিন্ন জায়গায় অবস্থান নেয়। বৃহস্পতিবার বিকালে খুলনা রোড মোড় থেকে ইজিবাইকযোগে ভোমরা সীমান্ত এলাকার দিকে যাচ্ছিল শিউলি আক্তার। ওই সময় আলীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এরপর তাকে তল্লাশী করে ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বিজিবি কর্মকর্তা আরও বলেন, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২৯৬ গ্রাম ৪০ মিলিগ্রাম। যার বাজার মূল্য ৬২ লাখ ৯৩ হাজার ৮১০টাকা। জব্দকৃত স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে। এছাড়া আটককৃত নারীকে সাতক্ষীরা সদর থানায় সোপার্দ করা হয়েছে। সাতক্ষীরার সদর থানার ভারপ্রাপ্তকর্মতা (ওসি) মোহাম্মাদ মাসুদুর রহমান বলেন, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার বিকালে আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
