ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
গাজীপুরে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর স্বামীকে মারধর ও হুমকির অভিযোগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 25 April, 2026, 11:46 AM

গাজীপুরে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর স্বামীকে মারধর ও হুমকির অভিযোগ

গাজীপুরে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর স্বামীকে মারধর ও হুমকির অভিযোগ

গাজীপুর মহানগরের গাছা থানা এলাকায় এক চিকিৎসকের বিরুদ্ধে রোগীর স্বামীকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. ইমন (২৬) গাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গাছা থানাধীন উত্তর খাইলকুর এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী মো. ইমন জানান, গত ২২ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক ৭টার দিকে তার স্ত্রী মোছা. নাসিমা শারমিন (২৪) অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য কুনিয়া এলাকার একটি স্থানীয় হাসপাতাল—জামিলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে হাসপাতালটির মালিক ও চিকিৎসক আফরোজা আক্তার ডলি তার স্ত্রীর চিকিৎসা করেন।

ইমনের অভিযোগ, চিকিৎসার সময় ব্যবস্থাপত্রে দেওয়া ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে চিকিৎসক ক্ষিপ্ত হয়ে তার স্ত্রীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং ভয়ভীতি ও হুমকি দেন।

পরে বিষয়টি জানতে পেরে ইমন হাসপাতালে গেলে ওই চিকিৎসক তার সহযোগীদের নিয়ে তার ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তাকে কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। একপর্যায়ে টেবিলে থাকা একটি ভারী বস্তু দিয়ে তার মাথায় আঘাত করার চেষ্টা করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তিনি গুরুতর আহত হন এবং তার মাথার ডান পাশে রক্ত জমাট বাঁধে।

গাজীপুরে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর স্বামীকে মারধর ও হুমকির অভিযোগ

গাজীপুরে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর স্বামীকে মারধর ও হুমকির অভিযোগ

ইমন আরও অভিযোগ করেন, ঘটনার পর স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন। পরবর্তীতে চিকিৎসা নিতে গেলে তাকে উল্টো মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেওয়া হয় বলে তিনি দাবি করেন।

অভিযোগে আরও বলা হয়, ওই চিকিৎসকের বিরুদ্ধে অতিরিক্ত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করিয়ে রোগীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ রয়েছে। এমনকি সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে বলেও অভিযোগ ওঠে।

এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক আফরোজা আক্তার ডলি গালমন্দ করার কথা স্বীকার করলেও মারধরের অভিযোগ অস্বীকার করেন এবং তিনি পাল্টা অভিযোগ দায়ের করবেন বলে জানা যায়।

গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন, উভয়পক্ষের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status