ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
লন্ডনের পথে জুবাইদা রহমান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 20 December, 2025, 10:58 AM
সর্বশেষ আপডেট: Saturday, 20 December, 2025, 12:05 PM

লন্ডনের পথে জুবাইদা রহমান

লন্ডনের পথে জুবাইদা রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন। আজ শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কাতার এয়ারলাইন্সের একটি বিমানে তিনি ঢাকা ত্যাগ করেন।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কাতার এয়ারলাইন্সের একটি বিমানে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন ডা. জুবাইদা রহমান।

এর আগে, গত ৫ ডিসেম্বর দেশে পৌঁছান ডা. জুবাইদা রহমান।

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডনযাত্রায় সঙ্গী হতে ঢাকায় এসেছিলেন পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। তবে, বর্তমানে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে বেশি স্থিতিশীল রয়েছে। 

তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘মেডিক্যাল বোর্ডের চিকিৎসার পরিপ্রেক্ষিতেআগের চেয়ে বেশি ওনার (খালেদা জিয়া) অবস্থা স্থিতিশীল রয়েছে।’

গতকাল শুক্রবার জাহিদ হোসেন বলেন, ‘দেশি-বিদেশি চিকিৎসকেরা যে চিকিৎসা বিএনপি চেয়ারপারসনকে দিচ্ছেন, সেটি তিনি গ্রহণ করতে পারছেন।

ওনার (খালেদা জিয়া) শরীরের ওপর একটা প্রসিজর (ছোটখাটো অস্ত্রোপচার) করা হয়েছে। সেটি উনি (খালেদা জিয়া) অত্যন্ত সফলভাবে গ্রহণ করতে পেরেছেন। এই মুহূর্তে ওনার অবস্থা স্থিতিশীল আছে। অর্থাৎ ওনার অবস্থার অবনতি ঘটে নাই।
গত ২৩ নভেম্বর থেকে বিএনপির চেয়ারপারসন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন তার চিকিৎসা চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status