|
হাদিকে নিয়ে যেসব কর্মসূচির কথা জানালেন সাদিক কায়েম
নতুন সময় প্রতিবেদক
|
![]() হাদিকে নিয়ে যেসব কর্মসূচির কথা জানালেন সাদিক কায়েম শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান। সাদিক কায়েম লিখেছেন, দেশবাসীকে শনিবার (২০ ডিসেম্বর) বাদ যোহর জাতীয় সংসদ ভবন–মানিক মিয়া অ্যাভিনিউতে শহীদ ওসমান হাদির জানাজায় অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। সহযোদ্ধাদের উদ্দেশে তিনি লিখেছেন, যেসব সহযোদ্ধাগণ ঢাকায় আসতে পারবেন না, তাদেরকে মসজিদে-মসজিদে, পাড়া-মহল্লায়, শহরে-উপশহরে, স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা আয়োজন করার আহ্বান জানাচ্ছি। গায়েবানা জানাজা শেষে আধিপত্যবাদবিরোধী কফিন মিছিল বের করুন। ডাকসু ভিপি লিখেছেন, শহীদ ওসমান হাদির শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনায় দোয়া-মোনাজাতের আয়োজন করুন। মন্দির, প্যাগোডা, গির্জা ইত্যাদি উপাসনালয়গুলোতে প্রার্থনার আয়োজন করুন। সবশেষে তিনি লিখেছেন, আল্লাহ আমাদের ভাই শহীদ ওসমান হাদিকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমাদেরকে তার রেখে যাওয়া অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার তৌফিক দান করুন। আমিন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
