|
শাহবাগ মোড় অবরোধ
নতুন সময় প্রতিবেদক
|
![]() শাহবাগ মোড় অবরোধ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ হাদির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। এদিকে হাদির মৃত্যুর সংবাদের পর ইনকিলাব মঞ্চের নেতারা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তাদের সঙ্গে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়। তারা বলেন, ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ইনকিলাব ইনকিলাব, মুজিববাদ মুর্দাবাদ’, ‘এক দফা এক দাবি, আসিফ নজরুলের পদত্যাগ’, ‘এক দফা এক দাবি, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’। এদিকে রাতে ইনকিলাব মঞ্চ নিজেদের ফেসবুক পেজে ওসমান হাদির মৃত্যুর তথ্য জানিয়েছে। এক পোস্টে ইনকিলাব মঞ্চ বলেছে, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।’
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
