ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
দৌলতপুরে গ্রাম আদালত বিষয়ক ইউপি সদস্যদের আট দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
কাউছার আহমেদ, দৌলতপুর
প্রকাশ: Thursday, 18 December, 2025, 5:26 PM

দৌলতপুরে গ্রাম আদালত বিষয়ক ইউপি সদস্যদের আট দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দৌলতপুরে গ্রাম আদালত বিষয়ক ইউপি সদস্যদের আট দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগ ,স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের সহযোগিতায় ইউপি সদস্যদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ২০২৫ ইং তারিখে দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্প সহযোগিতায় নির্বাচিত ইউপি সদস্যদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্তি করেন প্রশিক্ষণের কোর্স কো-অর্ডিনেটর ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিয়ান নুরেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আহসানুল আলম।
আরো উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মহসিন- উল -হাসান, উপজেলা নির্বাচন অফিসার মো. নুরুজ্জামান হোসেন। উপজেলার ৮টি ইউপির সকল মেম্বারদের কে নিয়ে মোট ৪টি ব্যাচে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status