|
সিঙ্গাপুরেই অস্ত্রোপচার হচ্ছে হাদির, অনুমতি দিয়েছে পরিবার
নতুন সময় প্রতিবেদক
|
![]() সিঙ্গাপুরেই অস্ত্রোপচার হচ্ছে হাদির, অনুমতি দিয়েছে পরিবার বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চের এক ফেইসবুক পোস্টে এ কথা জানানো হয়। সেখানে বলা হয়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি এখন ‘জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে’ আছেন। জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি আক্রান্ত হন। চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুলিটি লাগে হাদির মাথায়। গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদিকে দেখে এসে বুধবার রাতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ফোন করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান। তিনি বলেন, হাদির অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’। বৃহস্পতিবার বিকালে ইনকিলাব মঞ্চের ফেইসবুক পেইজে বলা হয়, "আপনারা দোয়া করুন, আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যেবাহ নসীব করেন। আর ওসমান হাদী যদি রবের ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে শামিল হয়, সেক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে৷" ইনকিলাব মঞ্চ বলছে, “খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করব এবং পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। “খুনি যদি ভারতে পালিয়ে যায়, সেক্ষেত্রে ভারত সরকারের সাথে আলোচনা করে যে কোনো মূল্যে তাকে গ্রেপ্তারপূর্বক ফেরত আনতে হবে।” |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
