|
রাণীশংকৈলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত
মো: সবুজ ইসলাম, রাণীশংকৈল
|
![]() রাণীশংকৈলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত বুধবার(১০ ডিসেম্বর)সকালে জনসংগঠন উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর সহযোগিতায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মজিবুর রহমান। এ সময় দিবসটি উপলক্ষে বক্তব্য রাখেন ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান তোবারক আলী, জেলা সদস্য নুরনেহার,আঞ্চলিক সমন্বয়কারী সন্তোষ রায় প্রমুখ। র্যালী ও আলোচনা সভায় সংগঠনের নেতৃবৃন্দসহ গ্রাম সহায়করা উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
