|
ভূরঙ্গামারী সরকারি কলেজের শিক্ষকদের অবস্থান কর্মসূচি
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
|
![]() ভূরঙ্গামারী সরকারি কলেজের শিক্ষকদের অবস্থান কর্মসূচি বুধবার (১০ ডিসেম্বর) সকালে সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভূরঙ্গামারী সরকারি কলেজ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে দ্রুত পদ-সোপান তৈরি করে পদোন্নতি প্রদান, আত্তীকৃত শিক্ষক-কর্মচারীদের পে-প্রোটেকশন দ্রুত বাস্তবায়ন, সহজ প্রক্রিয়ায় চাকরি স্থায়ীকরণ, শিক্ষক-কর্মচারীদের চাকরি বদলিযোগ্য করা এবং একাধিক কলেজে চাকরির সময়কাল গণনা করে চাকুরিকাল নির্ধারণের দাবি জানানো হয়। ![]() ভূরঙ্গামারী সরকারি কলেজের শিক্ষকদের অবস্থান কর্মসূচি বক্তারা বলেন, আত্তীকরণের নামে দীর্ঘদিন ধরে শিক্ষক-কর্মচারীদের সঙ্গে চরম বৈষম্য করা হচ্ছে। আত্তীকরণ বিধিমালা-২০১৮-এর একাধিক ধারা শিক্ষক-কর্মচারীদের আর্থিক ও পেশাগত ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত এসব বৈষম্যমূলক বিধান বাতিল না হলে শিক্ষক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। তারা ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন। ![]() ভূরঙ্গামারী সরকারি কলেজের শিক্ষকদের অবস্থান কর্মসূচি |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
