ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
চিলমারীতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
মোঃ মাহবুবুল হাসান,চিলমারী
প্রকাশ: Sunday, 7 December, 2025, 6:44 PM

চিলমারীতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

চিলমারীতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

শিক্ষার সুষ্ঠু পরিবেশ মান ও ফলাফল উন্নয়নের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রবিবার বেলা ১১ টায় বজড়া তবকপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক। মূখ্য আলোচনা হিসাবে উপস্থিত ছিলেন উলিপুর সরকারী কলেজ উপাধ্যক্ষ আবু যোবায়ের আল মুকুল। বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্স ডাঃ মোঃ আবু রায়হান, সাবেক প্রধান শিক্ষক আলাউদ্দিন সরকার, প্রধান শিক্ষক থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মোঃ তৈয়ব আলী, চিলমারী সাংবাদিক ফোরাম সভাপতি সাওরাত হোসেন সোহেল প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগন বক্তব্য রাখেন। শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে সকলে এক হয়ে কাজ করবে বলে মত প্রকাশ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status