ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
দশমিনা–গলাচিপায় হাড্ডাহাড্ডি নির্বাচনী লড়াই; হাসান মামুন বনাম নুরুল হক নুর
মো. আমিনুল ইসলাম, দশমিনা
প্রকাশ: Thursday, 4 December, 2025, 5:00 PM

দশমিনা–গলাচিপায় হাড্ডাহাড্ডি নির্বাচনী লড়াই; হাসান মামুন বনাম নুরুল হক নুর

দশমিনা–গলাচিপায় হাড্ডাহাড্ডি নির্বাচনী লড়াই; হাসান মামুন বনাম নুরুল হক নুর

পটুয়াখালী–৩ (গলাচিপা–দশমিনা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে। কেন্দ্রীয় বিএনপি নেতা হাসান মামুন এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর—দুই সম্ভাব্য প্রার্থীকে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে, যা তৃণমূলকে এক ধরনের উত্তাপের মধ্যে ফেলেছে।

ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে স্বাধীনতার পর বিএনপি মাত্র একবার স্বল্প সময়ের জন্য জয়ী হয়েছে। কিন্তু গত বছরের জুলাই–আগস্টে ছাত্র–জনতার আন্দোলন এবং স্থানীয় রাজনীতির উত্তাপ এই আসনকে নতুনভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

কেন্দ্রীয় বিএনপি নেতা হাসান মামুন সম্প্রতি বলেছেন, “দল, জোট নয়-জনগণই শক্তি। পটুয়াখালী–৩-এর জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচনে লড়ব।” উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম বলেন, “মামুন ভাইয়ের আহ্বানে দীর্ঘদিন পর আমরা মাঠে সক্রিয় হচ্ছি। গতি বেড়েছে।”

অপর প্রান্তে, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সরাসরি জনগণের সঙ্গে মিশে কাজ করছেন। তিনি বলেছেন, “চাঁদাবাজি, দালালি ও জুলুমের শৃঙ্খল ভেঙে মানুষকে মুক্তি দিতে চাই। এলাকার মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই নির্বাচনে দাঁড়িয়েছি।” স্থানীয় ব্যবসায়ী নুরুল ইসলাম মনে করেন, “যারা মাঠের রাজনীতি করে, মানুষের পাশে থাকে।তাদের গ্রহণযোগ্যতাই বেশি।”

জনপ্রিয়তার দ্বন্দ্ব:দশমিনা–গলাচিপার প্রবীণ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দুই প্রার্থীর জনপ্রিয়তার উৎস ভিন্ন:তবে হাসান মামুন: সংগঠনভিত্তিক শক্তি, দলীয় পরিচয় এবং কেন্দ্রীয় রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা।আর নুরুল হক নুর: তরুণ ভোটারদের সমর্থন, মাঠের রাজনীতি এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে রয়েছেন।

স্থানীয় রাজনৈতিক নেতারা মন্তব্য করছেন, “হাসান মামুন সংগঠনকে সক্রিয় করছেন, আর নুর ব্যক্তিগত জনপ্রিয়তা বাড়াচ্ছেন। এই দুই প্রবাহ মিলেই তৈরি হচ্ছে নতুন রাজনৈতিক উত্তাপ।”

বিএনপি এখনো প্রার্থী চূড়ান্ত করেনি। এই অনিশ্চয়তার মধ্যেই হাসান মামুন ও নুরুল হক নুরকে ঘিরে আলোচনা, প্রত্যাশা এবং উত্তাপ তুঙ্গে পৌঁছেছে। হাসান মামুনের সংগঠনভিত্তিক শক্তি ও নুরুল হক নুরের ব্যক্তিগত জনপ্রিয়তা,দুই প্রবাহ মিলিয়ে পটুয়াখালী-৩ আসনে তৈরি করছে নতুন রাজনৈতিক সমীকরণ, যা আসন্ন নির্বাচনের ফলাফলকে করতে পারে অনিশ্চিত।

নিরপেক্ষ পর্যবেক্ষকদের মতে, শেষ পর্যন্ত কে জনগণের আস্থা অর্জন করবে,সেটিই আসন্ন নির্বাচনের মূল প্রশ্ন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status