|
গলাচিপায় ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহাত-২
তুষার হাওলাদার, কলাপাড়া
|
![]() গলাচিপায় ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহাত-২ এ ঘটনায় মো. খলিলুর রহমান বাদী হয়ে বুধবার গলাচিপা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়-বুধবার সকালে খলিলুর রহমান তার নিজ রেকর্ডীয় জমিতে ধান কাটতে গেলে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ আবু সাঈদ ও তার স্ত্রী সালমা বেগম দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলার খলিলুর রহমান ও তার স্ত্রী মোসা. সালমা বেগম গুরুতর জখম হয়। ভুক্তভোগী খলিলুর রহমান জানান-তিনি তার জমিতে ধান কাটছিলেন, ঠিক সে সময় প্রতিপক্ষ তার পূর্ব পরিকল্পিত ভাবে আবু সাঈদ মাথার দিকে কোপ মারার চেষ্টা করে। তিনি হাত দিয়ে ঠেকাতে গেলে হাতে গুরুতর রক্তখরন জখম হয়। পরে তার স্ত্রী এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি পিটিয়ে নীলাফোলা জখম করা হয়। ভুক্তভোগী সালমা বেগম জানান, তার স্বামী নিজের জমিতে ধান কাটতে গেলে আবু সাঈদ তার স্বামীকে মারধর করেন। তিনি মারা মারি দেখে কাছে আসলে তাকেও মারধর করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। যে কোনো সময় বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এ বিষয়ে অভিযোগের সত্যতা জানতে, আবু সাঈদের মুঠোফোনে বারবার কল করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। গলাচিপা থানার অফিসার ইনচার্জ আসাদুর রহমান বলেন-ঘটনার একটি অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
