|
ঝুঁকি নিয়ে পারাপার: রাঙ্গাবালীতে ভেঙে পড়েছে হলুদিয়া খালের ব্রিজ
মো. বাচ্চু, রাঙ্গাবালী
|
![]() ঝুঁকি নিয়ে পারাপার: রাঙ্গাবালীতে ভেঙে পড়েছে হলুদিয়া খালের ব্রিজ স্থানীয়রা জানান, প্রতিদিন এই ব্রিজ ব্যবহার করে স্কুল-কলেজের শিক্ষার্থী, অসুস্থ রোগী, কৃষক ও কর্মজীবী মানুষ যাতায়াত করেন। কিন্তু সম্প্রতি হঠাৎ পাটাতন ভেঙে পড়ায় যাতায়াতে দেখা দিয়েছে প্রাণনাশের ঝুঁকি। বিশেষ করে শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার সময়; আর কৃষকরা ধান, শাকসবজি ও অন্যান্য পণ্য বাজারে নিতে গিয়ে নানাভাবে বিড়ম্বনার শিকার হচ্ছেন। অনেকেই বাধ্য হয়ে খাল পার হতে নৌকার ওপর নির্ভর করছেন। এ বিষয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবদুল মন্নান গাজী জানান, “ব্রিজটি ভেঙে যাওয়ার কারণে সাধারণ মানুষ, বিশেষ করে শিক্ষার্থীদের চরম ভোগান্তি হচ্ছে। বিষয়টি আমরা ইতোমধ্যে উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। দ্রুত একটি নতুন সেতু নির্মাণের দাবি জানাচ্ছি।” উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাস পুরকায়স্থ বলেন, “উপজেলা প্রকৌশলী অফিসের সঙ্গে কথা হয়েছে। দ্রুত স্থানীয়দের দুর্ভোগ নিরসনে স্থায়ী একটি কংক্রিটের ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।” গ্রামবাসীর দাবি, যত দ্রুত সম্ভব একটি স্থায়ী কংক্রিটের সেতু নির্মাণ করা হলে তাদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে। অন্যথায় বর্ষা মৌসুমে বিপর্যস্ত হয়ে পড়বে যোগাযোগব্যবস্থা, ঝুঁকিতে পড়বে শিক্ষার্থী থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষের জীবনযাত্রা ও অর্থনৈতিক কর্মকাণ্ড। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
