|
নকল ওষুধ বিক্রির দায়ে লাজ ফার্মাকে ২ লাখ টাকা জরিমানা
নতুন সময় প্রতিনিধি
|
![]() নকল ওষুধ বিক্রির দায়ে লাজ ফার্মাকে ২ লাখ টাকা জরিমানা টাঙ্গাইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, লাজ ফার্মা থেকে ওষুধ ক্রয় করে ভুক্তভোগীর শরীরে পুশ করলে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। পরে মো. শফিকুল ইসলাম নামে এক ভোক্তা লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হলে নকল ওষুধ বলে প্রমাণিত হয়। এ অপরাধে আইন অনুযায়ী ৪১ ধারায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন, ভেজাল ও নকল ওষুধ সাধারণ মানুষের জীবনে ভয়াবহ ঝুঁকি তৈরি করে। জনগণের অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলেও তিনি জানান। অভিযানে টাঙ্গাইল সিভিল সার্জন অফিসের সেনেটারি ইন্সপেক্টর শাহেদা আক্তার, ড্রাগ সুপার জাফরসহ যৌথবাহিনীর সদস্যরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
প্রবাসীদের জন্য দেশে প্রথম অনলাইন গণশুনানি: চট্টগ্রামের ডিসি জাহিদের মাইলফলক উদ্যোগ
বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
