ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
যশোরের রাজারহাট বিকে সিটিতে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Saturday, 29 November, 2025, 12:11 PM

যশোরের রাজারহাট বিকে সিটিতে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ

যশোরের রাজারহাট বিকে সিটিতে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ

যশোরে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রেমিকের বিরুদ্ধে। গত ২৭ নভেম্বর রাত ৯টার দিকে ঘটনাটি ঘটেছে বলে ভুক্তভোগী (ভিকটিম) হাসপাতালে এসে পুলিশ ও চিকিৎসকদের জানিয়েছেন। বর্তমানে তিনি যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত এবং ভুক্তভোগী দুজনই চৌগাছার বাসিন্দা হলেও, অভিযোগ করা হচ্ছে যে যশোরের রাজারহাটের বিকে সিটি হোটেল এন্ড রেস্টুরেন্টে এনে ওই তরুণীকে ধর্ষণ করা হয়েছে।ভুক্তভোগী নারী যশোরের চৌগাছা উপজেলার বাসিন্দা।

অভিযোগ করা হচ্ছে চৌগাছার কাজীপাড়ার বাসিন্দা আরিফিন আহমেদ কৌশিকের সঙ্গে তার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল।গত ২৭ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে কৌশিক তাকে বন্ধুর বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে যশোরের বি কে সিটিতে নিয়ে যান। পরে সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয়।

ঘটনার পর ওই কিশোরীর শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।এ বিষয়ে যশোর কোতোয়ালী থানার ইন্সপেক্টর (অপারেশন) মোমিনুল হক বলেন, এ ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে, ওই তরুণী হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status