|
সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৩
সাব্বির মির্জা, তাড়াশ
|
![]() সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৩ শুক্রবার (২৮ নভেম্বর) রাতে তাড়াশ উপজেলার দোবিলা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, তাড়াশ উপজেলার দোবিলা গ্রামের মৃত খোকার ছেলে সাহেদ আলী, তার দুই ছেলে আরিফুল ও আশিক। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে পুলিশ দ্রুত অভিযানে নেমে তাদের নিজ বাড়ি থেকেই গ্রেফতার করেন। মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদ এলাকার কাছে ভিজিডির সরকারি ৩০ কেজি চাল উপকারভোগীদের কাছ থেকে কম দামে কেনার সময় ঘটনাটি ক্যামেরায় ধারণ করতে গেলে সাহেদ আলী ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তার দুই ছেলে ও কয়েকজন সহযোগী দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিক সিরাজুল ইসলাম শিশিরের ওপর হামলা চালায়।এ সময় তার কাছে থাকা ক্যামেরা কেড়ে নেয় তারা।স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেন। এ ঘটনায় ওই সাংবাদিক রাতে বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। এদিকে হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে গণমাধ্যমকর্মীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সিরাজগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম দোষীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়ে মানববন্ধনসহ কর্মসূচির ঘোষণা দেয়। পাশাপাশি সিরাজগঞ্জ প্রেসক্লাব, তাড়াশ প্রেসক্লাবসহ জেলার পেশাদার সাংবাদিকরা এ ন্যক্কারজনক হামলার প্রতিবাদ জানিয়ে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমানবিষয়টি নিশ্চিত করে বলেন, সাংবাদিকের উপরে হামলার ঘটনায় শুক্রবার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ ঘিরে উত্তেজনা, দু’পক্ষের ধস্তাধস্তি
কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
দীঘিনালায় আগুনে পুড়ে নিঃস্ব মোস্তফার পরিবার, দুই সন্তানের পরনের কাপড়ও নেই
মানবিক ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ নির্মাণের আহবান জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী
