|
আগুনে ঝাঁপ দিয়ে বস্তা মাথায় নিয়ে ওসি ভাইরাল
নতুন সময় ডেস্ক
|
![]() আগুনে ঝাঁপ দিয়ে বস্তা মাথায় নিয়ে ওসি ভাইরাল রোববার (২৩ নভেম্বর) দুপুরে কুদাব আবদুর রহমানের মালিকানাধীন তুলার গোডাউনে আগুন ছড়িয়ে পড়ার পর ঘন ধোঁয়ার কুন্ডলি আর আতঙ্কের মধ্যেই তিনি ঝাঁপিয়ে পরেন উদ্ধার কাজে। মুহূর্তেই তার ঝুটের বস্তা মাথায় নেওয়ার ভিডিও স্থানীয়দের মাঝে আলোড়ন তোলে। স্থানীয়রা জানান, আগুনের তীব্রতা দেখে কেউই গোডাউনের ভেতরে ঢোকার সাহস পাচ্ছিল না। ঠিক সেই সময় ওসি খালিদ হাসান নিজের নিরাপত্তার তোয়াক্কা না করে ভেতরে ঢুকে মাথায় তুলার বস্তা মাথায় তুলে বের হতে শুরু করেন। তার এই দৃশ্য দেখে সাহস পান আশপাশের মানুষ। তারা দ্রুত উদ্ধারকাজে যোগ দিলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় গোডাউনটি। প্রায় ১০ লাখ টাকার মালামাল নিরাপদে সরিয়ে ফেলা সম্ভব হয়। ঘটনার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আমরা পৌঁছানোর আগেই স্থানীয়দের সঙ্গে ওসি ঘটনাস্থলে সক্রিয় ছিলেন। পূবাইল থানার এসআই নাজমুল হক বলেন, ওসি স্যার নিজ হাতে মালামাল বের করতে শুরু করতেই সাধারণ মানুষও সাহস পায়। মানুষকে উদ্ধারে উদ্বুদ্ধ করতেই তিনি এই ঝুঁকি নেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
