|
তাড়াশে শীতের শুরুতেই অতিথি পাখি নিধন
সাব্বির মির্জা, তাড়াশ
|
![]() তাড়াশে শীতের শুরুতেই অতিথি পাখি নিধন এ বছরও শীতের শুরুতেই ওই সকল পাখি চলনবিল চরাঞ্চলসহ আশপাশের বিলে আসছে। দিঘী সগুনা গ্রামের বাসিন্দা জুবায়ের হোসেন জানান, বিলে অতিথি পাখি আসার পর থেকেই কতিপয় সৌখিন শিকারীসহ অসাধু পেশাজীবী পাখি শিকারিরা কারেন্ট জালের ফাঁদ পেতে অবাধে অতিথি পাখি শিকার করছে। উপজেলার ভিলেজ ভিশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের নির্বাহী পরিচালক মো. শরীফ খন্দকার জানান, পাখিশিকারি, ক্রেতা, গ্রামের লোকজন একই সঙ্গে অসচেতন ও চালাক। অন্যায় জেনেও তাঁরা এ কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, তারা কখনও দিনে আবার কখনও রাতে ওই সকল পাখি শিকার করে স্থানীয় হাট-বাজারে বিক্রি করছে। সৌখিন শিকারি অতিথি পাখির পাশাপাশি গ্রাম-গঞ্জে ঘুরে অবাধে দেশি পাখিও শিকার করে থাকে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সামাজিক আন্দোলনের আহ্বান জানান। সরকারিভাবে অতিথি পাখি শিকার এবং বিক্রির ওপর নিষেধাজ্ঞা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন পদক্ষেপ না নেওয়ায় শিকারিরা ইচ্ছামতো ওই পাখি শিকার ও বিক্রি করছে। উপজেলা বন কর্মকর্তা কামরুজ্জামান বলেন, বেশির ভাগ শিকারি রাতে পাখি শিকার করেন। সচেতনতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া যেতে পারে বলে মনে করেন তিনি। এ ব্যাপারে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, শিকারিদের অবস্থান জেনে বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী অভিযান পরিচালনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জানান,দ্রুত চলনবিলের হাটবাজারে অভিযান চালিয়ে অতিথি পাখি শিকারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
