ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
এনায়েতপুরে দাঁড়ি পাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
মো. সিয়াম হোসেন, এনায়েতপুর
প্রকাশ: Monday, 24 November, 2025, 11:25 AM

এনায়েতপুরে দাঁড়ি পাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

এনায়েতপুরে দাঁড়ি পাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ  ৬ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী, শাহজাদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোঃ মিজানুর রহমান বলেন,

আপনাদের ভোটের মাধ্যমে যদি আমি এমপি হতে পারি, তাহলে সর্বপ্রথম এই এলাকার রাস্তা, স্কুল- কলেজ মাদ্রাসার কাজ করব ইনশাল্লাহ।

গতকাল রবিবার (২৩ নভেম্বর) বিকেলে এনায়েতপুর থানার খুকনী ইউনিয়নের বিশ্বনাথ পুর কাইজা বাজারে জামায়াতে ইসলামীর বিশ্বনাথ পুর কাইজা ওয়ার্ডের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামী বিশ্বনাথ পুর কাইজা ওয়ার্ডের সভাপতি মাওলানা মোঃ শহিদুল ইসলাম ফেরদৌসী এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিজানুর রহমান আরও বলেন, আগামী নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে এই খুকনী ইউনিয়নকে একটি মডেল এলাকায় হিসেবে গড়ে তুলবো

। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন শাহজাদপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আব্দুল মালেক, শাহজাদপুর নির্বাচনী কমিটির পরিচালক ও এনায়েতপুর থানা জামায়াতের সেক্রেটারি ডাঃ মোফাজ্জল হোসেন সবুজ, শাহজাদপুর পৌর আমির মোঃ আমিনুল ইসলাম, এনায়েতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাঃ শেখ মোঃ আইয়ুব প্রমূখ।

বক্তাগন বলেন, চাঁদাবাজ, দূর্নীতি, সন্ত্রাস, মাদক মুক্ত দেশ গড়তে জামায়াতে ইসলামীর অগ্রণী ভূমিকা রাখবে।

জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ নেই। তারা বলেন, আপনারা জামায়াতে ইসলামীর হাতকে শক্তিশালী করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর বিজয়কে ত্বারান্বিত করুন, বৈষম্যহীন বাংলাদেশ উপহার দিবে ইনশা আল্লাহ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status